০৭:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বেতারের ১ম নারী মহাপরিচালক টাঙ্গাইলের হোসনে আরা তালুকদার

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

সরকারী রেডিও বাংলাদেশ বেতারের প্রথম নারী মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন টাঙ্গাইলের কৃতি সন্তান হোসনে আরা তালুকদার।

গত ১৫ জানুয়ারি তিনি এ পদে যোগদান করেণ।

তিনি ১৯৬২ সালে টাংগাইলের ধনবাড়ি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো: মতিয়ার রহমান তালুকদার এবং মাতার নাম জামিলা বেগম।

হোসনে আরা তালুকদার বি সি এস (তথ্য) সাধারণ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী বার্তা নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ বেতারে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সময়ে কেন্দ্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ বেতারের রাজশাহী মনিটরিং পরিদপ্তরে কর্মরত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে তিনি স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চাকুরি জীবনে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ ও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তিনি ইতালি, তুরস্ক, মালয়েশিয়া, নেদারল্যান্ডস ও চীন ভ্রমণ করেন।

তার স্বামী জনাব মুশতাক হাসান মুহ: ইফতিখার (অবসরপ্রাপ্ত) অতিরিক্ত সচিব।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি