০৯:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মোটরসাইকেল ছিনতাই চক্রের ৫সদস্য গ্রেফতার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল ছিনতাই চক্রের ৫সদস্য গ্রেফতারসহ চোরাই কৃত ৩টি মটর সাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার ভোর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাইকৃত ৩টি মোটরসাইকেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের সদস্যরা হচ্ছে শহরের প্যারাডাইস পাড়ার মো. শামছুর রহমানের ছেলে মো. রাসেল (২২), বেপাড়ী পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে হাসিবুল রহমান অনুপ (২৪), বাসাখানপুর এলাকার আব্দুর রশিদের ছেলে মো. জিহাদ হাসান (২৫) ও ছিনতাইকৃত মোটরসাইলে ক্রয় বিক্রয়ের সময় পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাব্বির হোসেন অমিত (২৩), দেলদুয়ার এলাসিন খানবাড়ী এলাকার মো. মজিদ মিয়ার ছেলে মো. আলম মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়। 

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, গত ১২ জানুয়ারি রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বীরপুশিয়া থেকে বাসাইল উপজেলার ঝনঝনিয়া এলাকার মো. ইকবাল হোসেন খানের ছেলে মো. অনিক খানের নিকট হতে একটি মোটর সাইকেল ছিনতাই হয়। 

পরে মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগে অনিক খান বাদি হয়ে গত ১৩ জানুয়ারি একটি মামলা রুজু করেন। সেই মামলা সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানান। 

গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি