১১:০৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাকের ধাক্কায় দুই র‌্যাব সদস্য গুরুতর আহত : ট্রাকসহ চালক আটক

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় দুই র‌্যাব সদস্য গুরুতর আহত হয়েছে। 

বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাসের ইন্দারা মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। 

বিকেলে এ ঘটনায় গুরুতর আহত র‌্যাব সদস্য ও সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল রেজাউল করিম (৪৩) কে মাইক্রোবাসযোগে ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতাল ও অপর র‌্যাব সদস্য ও পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) রতন চন্দ্র রায় (৪২) কে র‌্যাবের বিশেষ হেলিকপটারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। 

দুর্ঘটনা কবলিত ট্রাকসহ ঘাতক চালক রফিকুল ইসলাম (৪০) কে আটক করেছে র‌্যাব। ঘাতক ট্রাক রফিকুল ইসলাম টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়ার শফিকুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুল ইসলাম জানান, দুপুরে গোয়েন্দা তথ্য সংগ্রহকালে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাসের ইন্দারা পাড় নামক স্থানে টাঙ্গাইলগামী মোটর সাইকেল আরোহী র‌্যাবের দুই সদস্য রেজাউল করিম (৪৩) ও রতন চন্দ্র রায় (৪২) কে সামনে থেকে ধাক্কা দেয় উত্তরবঙ্গগামী ঘাতক ট্রাক চালক। এ সময় স্থানীয়রা ঢাকা মেট্রো-ট-২০-০৭৪৮ নং ট্রাকসহ চালককে আটক রেখে র‌্যাবকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত র‌্যাবের দুই সদস্যকে উদ্ধার করে প্রথমে ২৫০ শষ্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহত র‌্যাব সদস্যদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। 

এরপর বিকেলেই র‌্যাবের বিশেষ হেলিকপটারযোগে রতন চন্দ্র রায় কে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে আর রেজাউল করিমকে মাইক্রোবাসযোগে ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। 

এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটিসহ চালককে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছেও বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি