০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অসময়ের বৃষ্টিতে মির্জাপুরে ১৪ কোটি টাকার কাঁচা ইট নষ্ট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে অসময়ে বৃষ্টিতে ইট ভাটাগুলোর অধিকাংশ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে।এতে ভাটাগুলোর প্রায় ১৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভাটা মালিকেরা জানিয়েছেন।

জানা গেছে, উপজেলায় ৯১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৮২টি ইটভাটায় ইট তৈরি করা হচ্ছে।বৃহস্পতিবার রাতে অসময়ের হঠাৎ বৃষ্টিতে ভাটার কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে গেছে। ভাটায় কিছু কাঁচা ইট পলিথিন দিয়ে ঢেকে রক্ষা করার চেষ্টা করা হলেও বাতাসের কারণে সেগুলোরও ক্ষতি হয়েছে।

উপজেলার ভাওড়া নয়াপাড়া গ্রামে অবস্থিত এনএসএমবি ইটভাটার মালিক মো. মোকলেস জানান, অসময়ের বৃষ্টিতে তার ভাটায় প্রায় ১২ লাখ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এসব নষ্ট ইট সরানোর জন্য আরো ৩ লাখ টাকা খরচ হবে। সব মিলিয়ে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গোড়াই ইউনিয়নের ধেরুয়া গ্রামে অবস্থিত হাকিম ব্রিকস। এটির মালিক মো. আওলাদ হোসেন জানান, তার দুই ভাটায় প্রায় ১৪ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান জানান, এ উপজেলায় বর্তমানে জিগজ্যাগ পদ্ধতি ও স্থায়ী চিমনির মোট ৮২টি ইটভাটা রয়েছে। প্রতিটি ভাটায় ১০ থেকে ১২ লাখ পর্যন্ত কাঁচা ইট নষ্ট হয়ে গেছে।

নষ্ট হওয়া এসব কাঁচা ইটের মাটি সরিয়ে নিয়ে আবারো নতুন করে ইট তৈরি করতে হবে। এতে বাড়তি শ্রমিক লাগবে, বাড়বে খরচ। ভাটাগুলোর প্রতিটির ২০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতি হবে বলে তিনি উল্লেখ করেন 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি