১০:৩৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে পিস্তলসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে বিদেশী পিস্তল ও মোবাইল ফোন সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উপজেলার চাতুটিয়া চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- গোপালপুর উপজেলার মাহমুদপুর উত্তর পাড়া গ্রামের আয়নাল হকের ছেলে মাসুদ রানা (৩০) ও একই গ্রামের মৃত হযরত আলী ফকিরের ছেলে এছহাক (৪৫)।

এ বিষয়ে র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও অপারেশন মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে গোপালপুর উপজেলার চাতুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাসুদ রানা ও এছহাককে একটি বিদেশী পিস্তল, একটি মোবাইল ও সিম কার্ডসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ীরা জব্দকৃত পিস্তলটি বিক্রির উদ্দেশ্যে সেখানে নিয়ে আসছিলো বলে স্বীকার করে। এ ব্যাপারে মামলা হয়েছে বলেও র‌্যাব কমান্ডার জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি