০৮:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবছর ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধীনে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ এবং টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ভেন্যুতে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪৯৬ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী আবেদন করেছিল ১৫৭৭ জন এবং মেয়ে শিক্ষার্থী ৯১৯ জন । পরীক্ষায় মোট উপস্থিতির সংখ্যা ২০২৮ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী পরীক্ষা দেয় ১২১৮ জন এবং মেয়ে শিক্ষার্থী ৮১০ জন। 

গড়ে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেয় ৬ জন পরীক্ষার্থী। প্রভাতি শিফটে ১৮০ জন মেয়ে এবং দিবা শিফটে ১৮০ জন ছেলে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সকালে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রাসেল মনির এবং পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের।

সরেজমিনে পরীক্ষার কেন্দ্রের সামনে গিয়ে দেখা যায় অভিভাবকদের উপচে পড়া ভিড়। অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, শিক্ষার পরিবেশ এবং মানসম্মত লেখাপড়ার কারনে ছেলে-মেয়েদের এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে চাই। এই প্রতিষ্ঠানের ফলাফলও ধারবাহিকভাবে ভালো। তাছাড়া প্রতিষ্ঠানটি টাঙ্গাইল পুলিশ প্রশাসন দ্বারা পরিচালিত হয় বিধায় এই প্রতিষ্ঠানের নিয়ম কানুনও অত্যন্ত ভালো। তাই নিজেদের সন্তানকে ভর্তি করাতে পারলে খুবই খুশি হবো। 

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের জানান, “ প্রতিবছরের মত এবছরও শান্তিপূর্ন পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় স্যারের সঠিক দিক-নির্দেশনায় প্রতিষ্ঠানের লেখাপড়ার কার্যক্রম এগিয়ে চলছে। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সকলের সমন্বিত প্রচেষ্টার কারণে ধারাবাহিকভাবে ফলাফল ভালো হচ্ছে। তাই গত বছরের তুলনায় এবছর ভর্তিচ্ছু শিক্ষার্থীর  সংখ্যা অনেক বেশি। ৩১ ডিসেম্বর বিকেল ৪ টায় সঠিক ভাবে খাতা মূল্যায়ন করে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি