০৮:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দীর্ঘ সাড়ে ১৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

তপু আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২১ নভেম্বর ২০১৬ | | ৮৭৩
, টাঙ্গাইল :

দীর্ঘ সাড়ে ১৩ ঘন্টা পর ঢাকা-উত্তরাঞ্চল লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ক্ষতিগ্রস্থ ট্রেন সরিয়ে লাইন মেরামত করার পর রোববার দিবাগত রাত সাড়ে ১২ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল মান্নান।

তবে রাত ১২টা ৫০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর দু-পাড়ের কোন স্টেশন থেকেই ট্রেন চলাচল করেনি।

এ বিষয়ে তিনি জানান, কিছু সময়ের মধ্যেই ট্রেন চলাচল শুরু করবে। তবে লাইন মেরামত হলেও কোন ট্রেন আগে যাবে সে বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এসময় তিনি আরো জানান, দীর্ঘ সময় ট্রেন লাইন এর মেরামতের কাজ চলায় বঙ্গবন্ধু পূর্ব রেল স্টেশনে উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেস, টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে চাপাই মেল ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় রেল স্টেশনে ঢাকাগামী দ্রুত যান, জামতলি রেল স্টেশনে পদ্মা এক্সপ্রেস, উল্লাপাড়া রেল স্টেশনে চিত্রা এক্সপ্রেস ও লাহিরী মোদনপুর রেল স্টেশনে লালমনির হাট এক্সপ্রেস অপেক্ষা করছে।

উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রেন বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে লাইন চ্যূত হওয়ায় উত্তরবঙ্গের সাথে ঢাকাগামী সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি