১০:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি'র ডেপুটি রেজিস্ট্রারের স্ত্রীর মৃত্যুতে ভাইস-চ্যান্সেলরের শোক

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) মু. হারুন অর রশিদের স্ত্রী রাবেয়া বেগম (৬২) কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সকাল ১০ টায় চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তৌফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।

উল্লেখ্য, রাবেয়া বেগম মৃত্যুকালে ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। দুই ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও এক ছেলে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। মরহুমের মৃতদেহ বাদ আসর জানাজা নামাজ শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কবরস্থানে দাফন করা হবে। মু. হারন অর রশিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৪২ বছর ভাইস চ্যান্সেলর অফিসে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন, বর্তমানে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক হিসেবে কর্মরত।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি