০৪:০৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে সোমবার প্রত্যুশে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। 

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করে যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাগরপুর প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।  পরে উপজেলা চত্বরে শিশু কিশোরদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, চিত্রাংকন প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।  বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস ছামাদ দুলাল, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছমিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, গোলাম সরোয়ার ছানা, দেওয়ান আরশাফ প্রমূখ। 

এ সময় বিজয় দিবসে উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।  এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথক ভাবে দলীয় অফিসে দিনব্যাপী নানাবিধ কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।  হিতৈষী নামক স্বেচ্ছাসেবক সংগঠন দিনব্যাপী উপজেলা অফিসার্স ক্লাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে।  

দিবসটি উপলক্ষে বিকেলে উপজেলার চরডাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে এলাকাবাসী।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি