১০:৪৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৪র্থ বারের মতো সফল তদন্তকারী কর্মকর্তা হলেন শ্যামল কুমার দত্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

ঢাকা রেঞ্জের টানা চতুর্থ বারের মত সফল তদন্তকারী অফিসার হিসাবে পুরস্কার পেলেন টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দও।

গত ১৩ অক্টোবর টাঙ্গাইল সদরের ভালুকাকান্দি এলাকায় অন্ত:সত্তা গৃহবধু লাকি বেগম ও তার কন্যা আলিফা হত্যাকান্ডের ১৯ ঘন্টারর মধ্যে আলামতসহ লুষ্ঠিত টাকা উদ্ধার করায় তাকে তাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।   

বৃহস্পতিবার পুলিশের ঢাকা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর‌যালোচনা সভায় এ উপলক্ষে শ্যামল কুমার দত্তের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি জিহাদ আল মামুন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম সহ ঢাকা রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ।

এদিকে টানা চতুর্থ বারের মতো ঢাকা রেঞ্জের সফল তদন্তকারী কর্মকর্তার পুরস্কার জেতায় ওসি শ্যামল কুমার দত্তকে অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

উল্লেখ্য শ্যামল কুমার দত্ত টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের ওসির দায়িত্ব নেয়ার পর গত ১৪ মাসে একাধিক চাঞ্চল্যকর হত্যা মামলাসহ বিভিন্ন ক্লুলেচ মামলার রহস্য উদঘাটনে সক্ষম হওয়ায় তিনি আরও তিন বার ঢাকা রেঞ্জের সফল তদন্তকারী পুলিশ অফিসারের পুরস্কার পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি