০৭:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি ভর্তিতে প্রতি আসনে লড়ছে ৮০ জন

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার এবার প্রতি আসনের বিপরিতে ৮০ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে লড়বে বলে বিশ^বিদ্যালয় সূত্রে জানা গেছে।

বিশ^বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের ১৫ টি বিভাগে ৮১৫ টি আসনের জন্য মোট পরীক্ষার্থী ৬০৩৬৬ জন।

এমসিকিউ পদ্ধতিতে ০৬ ডিসেম্বর সকালে ‘এ’ ইউনিট মোট ২৬ টি কেন্দ্রে ও বিকালে ‘বি’ ইউনিট মোট ৩৪ টি কেন্দ্রে এবং ০৭ ডিসেম্বর সকালে ‘সি’ ইউনিট মোট ১৪ টি কেন্দ্রে ও বিকালে ‘ডি’ ইউনিট মোট ৯ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পরীক্ষার দিন পরীক্ষার্থীকে প্রবেশপত্রের রঙ্গিন দুইটি কপি ও এইচএসসি/ সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

‘এ’ ইউনিটের তিনটি বিভাগে ১৭০ টি আসনের জন্য ২১৬১২ জন অর্থ্যাৎ প্রতি আসনে ১২৭ জন, ‘বি’ ইউনিটের ছয়টি বিভাগে ২৯৫ টি আসনের জন্য ২৫৯৫৫ জন অর্থ্যাৎ প্রতি আসনে ৮৮ জন, ‘সি’ ইউনিটের চারটি বিভাগে ২৩০ টি আসনের জন্য ১০৭২৭ জন অর্থ্যাৎ প্রতি আসনে ৪৭ জন এবং ‘ডি’ ইউনিটের তিনটি বিভাগে ১২০টি আসনের জন্য ৭০৭২ জন অর্থ্যাৎ প্রতি আসনে ৫৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতিসহ যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্তক রয়েছে। 

আসন বিন্যাসসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট www.mbstu.ac.bd I www.mbstu-admission.org থেকে জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি