০১:২০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়েছে।

শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে আগামী ১৯ শে ডিসেম্বর পর্যন্ত তাদের ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে পারবে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২০ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেনীতে প্রতি শাখায় ৬০ জন করে ৫টি শাখায় মোট ৩০০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। শিক্ষার্থীরা ১৭০ টাকা ফি দিয়ে বিদ্যালয়ের অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ ও তা পূরন করে আগামী ২৪ শে ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ই ডিসেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায়। পঞ্চম শ্রেণীর পাঠ্যসূচী অনুযায়ী বাংলা বিষয়ে ৩০ নম্বর,ইংরেজি বিষয়ে ৩০ নম্বর ও গনিত বিষয়ে ৪০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলাম সবুজ বলেন, নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।

শতবর্ষী এ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে তার শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। বিদ্যালয়টি সরকারিকরন হওয়ায় এ উপজেলার  শিক্ষার্থীদের সরকারি সুযোগ সুবিধা নিয়ে তাদের শিক্ষাগ্রহনের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই আমি শিক্ষার্থী ও অভিভাবকদের জ্ঞাতার্থে বলতে চাই আপনারা এই সুযোগ কাজে লাগান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি