০৯:৪১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবৈধ ইটভাটা বন্ধ করলো ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

জেলা প্রশাসনের অনুমতি ছাড়া ইটভাটা স্থাপন ও পরিচালনার অপরাধে টাঙ্গাইলের ভূঞাপুরের শিয়ালকোল এলাকায় স্থাপিত আঁখি ব্রিকস্ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন। 

ভ্রাম্যমান আদালতের অভিযানে ইটভাটার ম্যানেজার কালিহাতী উপজেলার কুড়ি ঘড়িয়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে লাল মিয়াকে ৮০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২০দিনের কারাদন্ড দেওয়া হয়। 

শিয়ালকোল গ্রামের সিরাজুল ইসলাম, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম ও স্বপন মিয়াসহ অনেকেই বলেন, উচ্চ আদালত আঁখি ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। ভাটার মালিক নূরে আলম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত তিন বছর যাবৎ ইট ভাটা চালাচ্ছেন। আমরা আবাদী জমিতে ইট ভাটা করায় সময় বাঁধা দিয়েছিলাম। ভাটা বন্ধের দাবীতে ভূঞাপুর ও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছি। 

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন পারভীন বলেন, কোনপ্রকার কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ঘনবসতীপূর্ণ এলাকায় আঁখি ইটভাটা চলছিল। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেইসাথে ভাটার ম্যানেজারকে ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি