০৮:৩৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে সাংবাদিককে হুমকি থানায় জিডি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে পেশাগত দায়িত্ব পালনকালে ইউপি চেয়ারম্যানের উপস্থিতি ও মদদে দৈনিক সংগ্রাম এর কালিহাতী প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ মুনসুর হেলালকে বাধা প্রদান, অবরুদ্ধ ও হুমকি প্রদানের ঘটনা ঘটেছে।

১১ নভেম্বর সোমবার দুপুরে কস্তুরিপাড়া বাজারে বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমি সংক্রান্ত জটিলতায় ইউপি চেয়ারম্যানের লোকজন প্রতিপক্ষকে মারধরের ছবি ও ভিডিও ফুটেজ ধারণকালে এ ঘটনা ঘটে।

সাংবাদিক মুহাম্মদ মুনসুর হেলাল বলেন, বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমি সংক্রান্ত জটিলতায় মারামারির সময় পেশাগত দায়িত্ব পালনে মোবাইল দিয়ে ছবি তোলার সময় ইউপি চেয়ারম্যান ছোহরাব আলীর উপস্থিতি ও মদদে তার লোকজন আমাকে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে ছবি ও ভিডিও ফুটেজ ডিলিট (মুছে ফেলতে) করতে বাধ্য করে। 

তারপরও জোরপূর্বক মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোবাইলের সকল কিছু ডিলিট ও রিস্টোর করে মোবাইলের আরও অন্যান্য ক্ষতি সাধন এবং সংবাদ প্রকাশে বিরত থাকতে ও সাগর-রুনির পরিণতির হুমকি প্রদান করেন। 

এ ঘটনায় আমার জীবন ও পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা জনিত কারণে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরী করেছি, যার জিডি নং ৫৩২ তারিখঃ ১২/১১/১৯ ইং।

অপরদিকে এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে সংবাদকর্মীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চয়তার দাবি জানিয়েছেন কালিহাতী প্রেসক্লাব।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি