০৮:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অস্তিত্ব সংকটে মোহনপুর ডাকঘর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

অস্তিত্ব সংকটে পড়েছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মির্জাপুর ইউনিয়নে মোহনপুর ডাকঘরটি। ডাকঘরের কার্যক্রম চলে জীর্ণ শীর্ণ একটি ঘরে। শুধু নড়বড়ে একটি কাঁচা ঘর আছে, তাহা ছাড়া কিছুই নেই। 

এই ডাকঘর ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হলে ৪০ বছরের মধ্যে কোন উন্নয়নে ছোঁয়া লাগেনি। 

১৯৯৫ সালে ডাকঘর ঝড়ে ভেঙ্গে যায়।  সাবেক চেয়ারম্যান খঃনজরুল ইসলাম  (নান্নু স্যার,সাবেক প্রধান শিক্ষক মোহনপুর উচ্চ বিদ্যালয়) তার আর্থিক সহযোগিতায় ঘরটি মেরামত করা হয়। 

এই ডাকঘরের প্রয়োজনীয় কোন আবাস পত্র নেই।  নেই কোন সাইনবোর্ডে। 

এই ডাক বাক্সের অবস্থা অত্যান্ত শোচনীয়।  ডাক বাক্সের রং ওঠে গিয়ে মরিচা পড়েছে।  ডাক বাক্সের তালাও  জং ধরেছে।  মনে হয় এ জন্মের কোনদিন তালা খোলেননি। 

বাংলাদেশ ডাক বিভাগের জনসাধারণকে যথাযথ সেবা দিতে ব্যর্থ হচ্ছে।  আধুনিকায়ন উদ্যোগের অভাবের রাষ্ট্রীয় ডাক সার্ভিস প্রাইভেট কুরিয়ার সার্ভিসের সাথে প্রতিযোগীতায় কুলিয়ে উঠতে পারছে না।  ফলে ডাক বিভাগের গ্রাহকের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। 

দেশে কুরিয়ার সার্ভিস ২৪ ঘন্টা থেকে ৭২ঘন্টার মধ্যে ডাক এবং সল্প সময়ের মধ্যেই প্রেরকে কাছে পৌছে দেয়। 

এদিকে অতি নিয়মতান্ত্রিক গতানুগতিক ও সীমাবদ্ব সময় পাশাপাশি এক শ্রেণীর দুর্নীতিপরায়ন কর্মকর্তা- কর্মচারীদের কারনে সরকারি ডাক বিভাগের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। 

গ্রাহকদের অভিমত দেশে কুরিয়ার সার্ভিসের প্রতি দ্রুত প্রসার ঘটেছে ও ডাক  বিভাগের প্রতি  বিমুখ হচ্ছে জনগণ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি