০৯:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

ভোলার বোরহানুদ্দীন উপজেলায় মহানবী (সা.) কে অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও তৌহিদী জনতার উপর পুলিশের গুলিতে ৫ জনকে শহীদ করার প্রতিবাদে টাঙ্গাইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতার নেতা কর্মীরা । 

মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যানে জেলার সর্বস্তরের তৌহিদী জনতা সমাবেশের আয়োজন করে। 

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শামসুজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, প্যানেল মেয়র সাইফুজ্জামান  সোহেল, মাওলানা ছানোয়ার হোসেন, নুর মোহাম্মদ, আ. মালেক, আসাদুজ্জামান কাশেমী, আনোয়ারুল হক, ফজলুল করিম, শামসুদ্দিন শাহনুর প্রমুখ। 

বক্তারা বলেন, ইসলাম শান্তি ধর্ম। মহানবী (সা.) কে নিয়ে কটুত্তি যে নাস্তিক করেছে তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি। অপর দিকে পুলিশের গুলিতে যে ৫ জন নিহত হয়েছে, তাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে কঠোর থেকে কঠোতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

পরে শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় দুই সহশ্রাধিক তৌহিদী জনতা অংশ নেয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি