০৯:৪৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৬ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

সারা বিশ্বে  ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন করা হচ্ছে। ১৯৯৪ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি। ইউনেসকো এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘ইয়াং টিচার্স: ফিউচার অফ প্রফেশনস’। 

ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ  দিবসটি পালিত হচ্ছে। 

এ উপলক্ষে  টাঙ্গাইলের ঘাটাইলে  আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে র‌্যালী আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টেবর)  বিকেলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীল আলমের সভাপতিত্বে  গুডনেইবারস সিডিপি প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন,গুড নেইবারস একাডেমী স্কুলের কাউন্সিলের সভাপতি মো.নজরুল ইসলাম,প্রধান শিক্ষিকা মোসা.হোসনে আরা পারভীন সহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

এর আগে গুডনেইবারস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে  শালিয়াজানী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি