১০:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বাসে তল্লাসিতে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় বাসে তল্লাসি করে ৬০০ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার কালিয়া আংগারচর গ্রামের লতিফের ছেলে আনোয়ার (৪৫) ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার লেহেম্বা (জয়ডাংগি) গ্রামের সোবাহান মিয়ার ছেলে সালাম উদ্দিন (২২) ও একই জেলার হরিপুর উপজেলার টেংরিয়া (ঝাড়বাড়ী) গ্রামের নাসির উদ্দিনের ছেলে ফয়সাল মিয়া (১৯)।

অভিযান পরিচালনাকারী দেওহাটা ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় চেকপোস্ট বসিয়ে নাবিলা পরিবহন বাস থেকে ৬০০ পিস ইয়াবাসহ ১ জন ও অপরদিকে একই রাতে আরও একটি বাসে তল্লাসি চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ ২জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন মাদকের বিরুদ্ধে আমরা জিরোটলারেন্স ঘোষণা করেছি। প্রতিনিয়িতই আমাদের অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি