০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিক সম্মেলন

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬ | | ৩৭৭৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট এর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছে পৌর মেয়র, উপজেলা পরিষদের পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ উপজেলার ছয় ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল এর কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে বক্তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট এর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থ বছরের উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের জন্য বরাদ্ধকৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, জেলেদের মাঝে জাল বিতরণ, অর্জুনা ইউনিয়নের গোবিন্দপুর হাটের কৃত্রিম প্রজনন এবং শিক্ষা কমিটির রেজুলেশন জালিয়াতি, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বাণিজ্য, এডিপি প্রকল্পের আওতায় ২য় কিস্তির ৩০ লাখ টাকার ১০% কমিশনের বিনিময়ে বন্টণ করার অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, ফলদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অর্জনার চেয়ারম্যান আইয়ূব আলী মোল্ল্যা, গোবিন্দাসী চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু, অলোয়ার চেয়ারম্যান নুরুল ইসলাম সরকার, নিকরাইল চেয়ারম্যান মতিন সরকার ও গাবসারা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।

সংবাদ সম্মেলন শেষে আগামী সোমবার মানববন্ধন কর্মসূচীর ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি