০৮:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসীদের হামলা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দড়িখরসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিদুল ইসলামকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। তাকে রক্তাক্ত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী জানান, জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধে প্রধান শিক্ষক মফিদুল ইসলামের উপর এ হামলা ঘটনা ঘটতে পারে। 

আহত শিক্ষকের ছোট ভাই মুশফিকুর রহমান জানান, গান্ধিনা গ্রামের মসজিদ ও মাদ্রাসার জমি সংক্রান্ত বিরোধে শনিবার সকালে মফিদুল ইসলাম স্কুলে যাওয়ার পথে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। তার শরীরের বিভিন্ন স্থানে সেলাই দেয়া হয়েছে। 
কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই শিক্ষকের পক্ষ থেকে কেউ থানায় আসলে মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি