০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে পুজারীদের মাঝে পূজার বিভিন্ন উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে পুজারীদের মাঝে বিভিন্ন ধরনের পূজার উপকরণ বিতরণ করা হয়েছে। ওসি রাশিদুল ইসলামের নিজ উদ্যোগে উপজেলার ৩৬টি পূজামন্ডপের সদস্যদের মাঝে পূজা উপকরণগুলো বিতরণ করা হয়। 
শনিবার ভূঞাপুর থানা আয়োজিত পূজা কমিটির সদস্যদের সাথে মতবিনিময়সভা শেষে ওই উপকরণগুলো বিতরণ করা হয়। 

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, পৌরমেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সাজেদা আক্তার শান্তি, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার একাব্বর আলী, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত,  উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সরন দত্ত, সম্পাদক রবি দাস, উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া, আবু হানিফ ও ইউসুফ আলী, সাংবাদিক আখতার হোসেন খান, শাহআলম প্রামানিক, মিজানুর রহমান, জুলিয়া পারভেজসহ উপজেলার সকলপূজা উদযাপন কমিটির সদস্যরা। পরে ওসি রাশিদুল ইসলামের ব্যক্তি উদ্যোগকে স্বাগত জানিয়ে পূজারীদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক সন্তোষ কুমার দত্ত ও অভিজিৎ ঘোষ।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি