০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১০০মিটার এলাকায় ধ্বস

বঙ্গবন্ধু সেতুপুর্ব রক্ষা বাঁধে ভাঙন

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

দে‌শের অন্যতম বৃহৎ বঙ্গবন্ধু সেতুপূর্ব মূল গাইড রক্ষা বাঁধে ব্যাপক ভাঙন শুরু হ‌য়ে‌ছে। সেতু থেকে প্রায় ৪০০ মিটার দক্ষিণ-পূর্ব পাশে এই  ভাঙন শুরু হয়। 

এ‌দি‌কে যমুনা নদী‌তে পা‌নি কম‌তে শুরু করায় হঠাৎ ক‌রেই  বঙ্গবন্ধু সেতুর মুল গাইড বাঁধে ভাঙন শুরু হ‌য়ে‌ছে। 

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুর থেকে শুরু হওয়া ভাঙনে হুমকির মুখে পড়েছে বঙ্গবন্ধু সেতু, সেনা‌নিবাসসহ বেশ ক‌য়েক‌টি গ্রাম।

ইতিমধ্যেই সেতুর গাইড বাঁধ ১০০মিটার এলাকায় ধ্বসে গেছে।  এতে ক‌রে ৪২ মিটার গভীরতার সৃষ্টি হয়েছে ব‌লে সেতু কর্তৃপক্ষ জা‌নি‌য়ে‌ছে। ত‌বে ভাঙন ঠেকাতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করেনি।

স্থানীয়রা জানান, বৃহস্প‌তিবার দুপুর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সেতু থেকে  ৪০০ মিটার দক্ষিণ-পূর্ব পাশে তীব্র ভাঙ্গন দেখা দেয়। এতে হুমকির মুখে পড়েছে বঙ্গবন্ধু সেতুসহ আশ পাশের বেলটিয়া, গড়িলা বাড়ি, আলীপুর, সিংগুলীসহ প্রায় ১০টি গ্রাম। 

ভাঙনের সত্যতা স্বীকার করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, ভাঙন ঠেকাতে সাইট অফিসে যারা কর্মরত আছেন তাদের নির্দেশ দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি