১০:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার ,৩ অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে অপহৃত এক কলেজ ছাত্রীকে (১৬) উদ্ধার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। 

এ সময় তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ওই কলেজ ছাত্রী মির্জাপুরের সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গন্ধর্ব্যপাড়ার রহিছ উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (১৯), একই গ্রামের আবুল কাশেমের ছেলে সিয়াম মিয়া (১৮), সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পিপল বাড়ীয়া গ্রামের লিটন মিয়ার ছেলে আশিক (১৬)। 

র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গত ২৫ আগস্ট রোববার সকাল পৌঁনে ১১টার দিকে এক কলেজ ছাত্রী অপহরণের অভিযোগ করা হয়।  অপহৃতার মা বাদি হয়ে অভিযোগ করে যে, তার কলেজ পড়ুয়া মেয়েকে সকালে অপহরণকারীরা অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। 

অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মির্জাপুর উপজেলার গোড়াই গন্ধর্ব্যপাড়া থেকে একটি বাসা থেকে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরণের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়। 

তিনি আরো বলেন, অপহৃত কলেজছাত্রীটিকে পরিবারের কাছে ফেরত দেয়া হয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে মির্জাপুর থানায় ওই ছাত্রীর মা বাদি হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছে। 

এ ছাড়া পলাতক বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলে তিনি জানান। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি