০৯:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফার্ম মালিকের অবহেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে গরুর ফার্ম মালিকের অবহেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় ১ জন শ্রমিক আহত হয়। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিন্যায়রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন  হাফিজুর রহমান (৩৫) ও মাসুদ (২৮)। নিহতদের বাড়ি ধনবাড়ী উপজেলায়। 

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, উপজেলার বিন্যায়রী গ্রামে গরুর ফার্মে কাজ করতো কয়েকজন শ্রমিক। ওই ফার্মের পাশেই বিদ্যুতের তার ছিড়ে পানিতে পড়ে ছিল। পরে তারা সোমবার ওই বিদ্যুতের তার মেরামত করার সময় বিদুৎপৃষ্ট হয়। এতে ৩ জন শ্রমিক আহত হয়। পরে আহতদেরকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হিরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।  

তবে স্থানীয়দের অভিযোগ ১ মাস ধরে ওই গরুর ফার্মের বিদ্যুতের বাঁশের খুঁটি ভেঙ্গে তার পানিতে ছিড়ে পড়ে ছিল। এলাকাবাসী বাববার পানি থেকে লাইন সরিয়ে নিতে বললেও ফার্মের মালিক তা সরায়নি। পরে ফার্ম মালিক বারেক ও 

কফিলের  নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন না করেই ভাঙ্গা খুঁটি পরিবর্তন করতে গেলে পানিতে পড়ে থাকা তারের সঙ্গে জড়িয়ে পড়ে । 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি