০৯:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হুইল চেয়ার, সেলাই মেশিন ও বৈদ্যুতিক পাখা বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবন্ধীদের মাঝে ৩৩টি হুইল চেয়ার, কর্মক্ষম বেকারদের মাঝে ২২টি সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৫৪টি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।  

সোমবার (২৯ জুলাই) সকালে ২০১৮-২০১৯ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর অর্থায়নে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, কর্মক্ষম বেকারদের মাঝে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা বিতরণ করেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। 

উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনছার আলী বিকম, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, দশকিয়া ইউপি চেয়ারম্যান এম এ মালেক ভূঁইয়া। 

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার রহমান, কালিহাতী থানার অফিসার-ইন-চার্জ হাসান আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, গোহলিয়াবাড়ী, বীরবাসিন্দা ও পাইকড়া ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, মোঃ ছোহরাব আলী ও মোঃ আজাদ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সিএ টু আবুল কালাম আজাদ।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি