০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

“পরিকল্পিত ফল চাষ-যোগাবে পুষ্টি সম্মত খাবার” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৯ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী ফলদ বৃক্ষ মেলা-২০১৯ এর উদ্বোধন ঘোষণা করেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ’র সহযোগিতায় ২৯-৩১ জুলাই তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনছার আলী বিকম, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, দশকিয়া ইউপি চেয়ারম্যান এম এ মালেক ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এম শহিদুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার রহমান, কালিহাতী থানার অফিসার-ইন-চার্জ হাসান আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, গোহলিয়াবাড়ী, বীরবাসিন্দা ও পাইকড়া ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, মোঃ ছোহরাব আলী ও মোঃ আজাদ হোসেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি