১০:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ চেষ্টা॥ থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে জিয়াউর রহমান জিয়া নামে এক লম্পটের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ওই ছাত্রীর মামা বাদী হয়ে লম্পট জিয়ার বিরুদ্ধে মির্জাপুর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছেন।

জিয়াউর রহমান জিয়া (৪০) উপজেলার মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।  সে এক সন্তানের জনক। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিব জানিয়েছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের খাবার পর ওই ছাত্রী বাড়িতে একা ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। এ সুযোগে লম্পট জিয়া ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টার চালায়।  এ সময় ছাত্রীর আর্তচিৎকারে তার নানী ও মামী এগিয়ে এলে সে পালিয়ে যায়। 

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন জানান অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি