০৮:৩৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভ্রাম্যমান আদালতের অভিযান

মির্জাপুরে ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬ | | ৪৫৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সৈয়দ মাসুদুল ইসলাম (৫০) নামে এক ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুম আহমেদ এ জরিমানা করেন।

সৈয়দ মাসুদুল ইসলাম উপজেলার ভাওড়া ইউনিয়নের পাইখার ভাওড়া গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে।

জানা গেছে, সৈয়দ মাসুদুল ইসলাম চিকিৎসক না হয়ে দীর্ঘদিন ধরে নামের আগে ডা. লেখে পৌর সদরের কুমুদিনী হাসপাতাল রোডে সান্তনা ডেন্টাল হল খুলে মানুষের সঙ্গে চিকিৎসা দেয়ার নামে প্রতারনা করে আসছিল।

উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মাসুম আহমেদ বিষয়টি জানেত পেরে তার চেম্বারে অভিযান চালিয়ে সার্টিফিকেট দেখতে চান। কিন্তু তিনি তা দিতে ব্যর্থ হন এবং প্রতারনা কথা স্বীকার করেন।

এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ (৩) ধারায় চিকিৎসক না হয়ে নিজের নামের আগে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারনা অপরাধে এক লাখ টাকা জরিমানা করেন।

অপরদিকে একই দিন উপজেলার আনাইতারা ইউনিয়নের ফতেপুর গ্রামের মেঘলাল দাসের ছেলে শম্ভু দাসকে ৬শ মিটার কারেন্ট জালসহ ধরে ২শ টাকা জরিমানা ও কারেন্ট জাল ধ্বংস করে ভ্রাম্যমান আদালতের বিচারক।

ভ্রাম্যমান আদালতের অভিযানের তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মাসুম আহমেদ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি