০৯:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি পীর শাহজামান দিঘির পাড় থেকে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পীর শাহজামান দিঘির সন্তোষ বাজার সংলগ্ন পাড় থেকে বাদশাহ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কাগমারী ফাড়ি পুলিশ। 

শনিবার সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যের ভিত্তিতে তারা লাশ উদ্ধার করে এবং লাশের পাশেই হাতেম নামে এক ব্যক্তিকে গর্ত খোড়া অবস্থায় আটক করে।

এলাকাবাসীরা জানান, হাতেম ও বাদশাহ দুইজনেই মানসিকভাবে অসুস্থ ও পাগলা নামে খ্যাত এবং ঘনিষ্ট বন্ধু। দুইজনে এক সাথে মাদক গ্রহণ করত। গত ৯ এপ্রিল বাদশাহ মারা যান এবং তাকে বড় বেলতা দক্ষিণ পাড়া কবরস্থানে দাফন করা হয়। গত শুক্রবার রাত ১১ টা ৩০ মিনিটে হাতেম কবরস্থান থেকে বাদশাহর লাশ তুলে পীর শাহজামান দিঘির পাড়ে নিয়ে আসে এবং দাফন করার জন্য গর্ত খুড়তে থাকে।

এ বিষয়ে কাগমারী পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মোঃ মোখলেছুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রসাশনের তথ্যের ভিত্তিতে আমরা ঘটনা স্থলে পৌছে বাদশাহর লাশ ও হাতেমকে আটক করি। হাতেমকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় এটা বাদশাহর লাশ এবং বড় বেলতা দক্ষিণ পাড়া কবরস্থান থেকে এই লাশ তুলে এনেছে। বড় বেলতা দক্ষিণ পাড়া কবরস্থানে গিয়ে এলাকাবাসীর কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঐ কবরস্থানেই সকাল ১০ টা ৩০ মিনিটে পুনরায় বাদশাহর লাশ দাফন করা হয়। মানসিকভাবে অসুস্থ হওয়ায় হাতেমকে ছেড়ে দেয়া হয়।

জানা যায়, মৃত বাদশাহ সন্তোষ ঘোষপাড়া মৃত গুইঠ্যার ছেলে এবং হাতেমের বাড়ি সন্তোষ পুরাতন পাড়ায়।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি