০৯:৩৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সিঁধ কেটে বিধবাকে হত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে রাতের আধারে ঘরে সিঁধ কেটে সমেলা বেগম (৫৭) নামের বিধাবে শ্বাসসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা । 

মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের আমড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুবৃত্তরা ওই বিধবার গলায় থাকা স্বর্ণের চেইন,ঘরে থাকা ৫ হাজার টাকা ও একটি অটো গাড়ীর চাবি নিয়ে যায়। 

নিহত সমেলা বেগম ওই গ্রামের মৃত বাবর আলীর স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে হোসেন আলী বাদী হয়ে সখীপুর থানায় অজ্ঞাত নামে হত্যা মামলা  দায়ের করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা যায়, প্রতিদিনের মতো বিধাব সমেলা বেগম রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। অন্যঘরে ছেলে তার স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একদল দুবৃত্ত ঘরের সিঁধ কেটে বিধাব সমেলা বেগমকে শ্বাসরোধ কওে হত্যা করে এবং গলায় থাকা স্বর্ণেও চেইন,ঘরে থাকা নগদ ৫হাজার টাকা ও ছেলের একটি অটো গাড়ীর চাবি নিয়ে পালিয়ে যায়। পুলিশের ধারণা চুরির করার সময় সমেলা বেগম চোরদের চিনে ফেলায় তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন- এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।  খুনিদের সনাক্ত ও তাদেরকে গ্রেফতারের অভিযান চলছে। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি