১০:২৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামে সোমবার দুপুরে দুই শিশুর সলিল সমাধি ঘটে।

এরা হলো দিনমজুর সেলিম হোসেনের সন্তান শোয়েব হোসেন (৮) ও সূতি (৬)। দুজনই পঞ্চাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো।

পড়শীরা জানান, সোমবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। ক্লাস শুরুর আগে স্কুল থেকে অনতিদূরে একটি খাস দীঘি পাড়ে দুইভাই বোনকে খেলতে দেখা যায়। কোনো এক ফাঁকে তারা দীঘিপাড় থেকে পিছলে পানিতে পড়ে যায় বলে বাবা-মার ধারনা।

এদিকে দুপুরে বাড়ি না ফেরায় উদ্ধিগ্ন বাবা-মা দীঘিপাড়ে খুঁজতে থাকেন। দীঘি পাড়ে দুজনের খেলনা ও বইপুস্তক দেখে তাদের সন্দেহ হয়। পরে দীঘিতে জাল ফেলে তাদের দুজনের লাশ উদ্ধার করা হয়।

ওই গ্রামের মাতব্বর নজরুল ইসলাম অভিযোগ করেন, সম্প্রতি সরকার দলীয় এক নেতা ওই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওই খাস দীঘি থেকে বেআইনীভাবে বালি উত্তোলন করে পাড় ধ্বংস করেন। স্কুলের বাচ্চারা প্রায়ই ওই পাড়ে বসে খেলাধুলা করতো। এখন পাড়টি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ফলে দুর্ঘটনাটি ঘটেছে। তিনি এ বালি ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে এক সাথে দুই সন্তানকে হারিয়ে বাবা সেলিম হোসেন ও মাতা মরিয়ম বেগম পাগলপ্রায়। তাদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের সূচনা হয়।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি