০২:০০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এসডিএস’র নির্বাহী পরিচালকসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে এসডিএস’র (সোস্যাল ডেভলপমেন্ট সোসাইটি) এনজিও’র নির্বাহী পরিচালক ৩২ মামলার ফেরারি ও পাঁচ মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. রফিকুল ইসলাম ওরফে সাইফুল (৪৮) সহ পৃথক স্থান থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ক্যান্টনম্যান্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে বিভিন্ন সময় থানা ও আদালতে দায়ের করা ৩২টি মামলা রয়েছে। ওই মামলাগুলোর মধ্যে ৫টি মামলায় তার বিভিন্ন মেয়াদে সাজা ও ৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। 

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম উপজেলার আড়াইপাড়া গ্রামের মৃত: আবদুল কুদ্দুছের ছেলে। 

একই রাতে সিআর ৭৭১/১১ এর মামলার সাজাপ্রাপ্ত আসামি পৌরসভার কচুয়া রোড এলাকার সুলতান আহমেদের ছেলে জাহিদুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।  

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামছুল হক জানান, রফিকুল ইসলাম এসডিএস’র নির্বাহী পরিচালক থাকাকালিন তার বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সখীপুর থানা ও বিভিন্ন আদালতে ৩২ টি মামলা করা হয়। পাঁচটি মামলায় তার বিভিন্ন মেয়াদে সাজা ও চার মামলায় ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ও জাহিদুলকে সোমবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি