০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাত-পা ও মাথা বিহীন লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে মাথা ও পা বিহীন অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ জুন) সকালে পৌরসভার কাজীপুর মহিলা মাদ্রাসার সামনে ওই ব্যবসায়ীর মরদেহটি পাওয়া যায়। 

নিহত ব্যবসায়ী মহর আলী (৪০) টাঙ্গাইল পৌরসভার ১১নং ওয়ার্ডের বেড়াবুচনা গ্রামের মৃত জামাল বেপারীর ছেলে। 

নিহতের চাচাত ভাই ইয়ারুল ইসলাম জানান, মহর আলী বেড়াবুচনা বউ বাজারে ফাহিম ফার্নিচারের ব্যবসা করত। গত রোববার (২ জুন) বিকালে পাওনা টাকা আদায় করার কথা বলে তিনি বাড়ির বাইরে যান। তারপর থেকে মহর আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতেই টাঙ্গাইল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। সোমবার সকালে কাজিপুর মহিলার মাদ্রাসার পাশে তার মরদেহ পাওয়া গেছে এমন সংবাদ পেয়ে তারা সেখানে গিয়ে মহর আলীর মরদেহটি সনাক্ত করেন।
এ প্রসঙ্গে টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান জানান, সোমবার সকালে স্থানীয় লোকজন কাজীপুর মহিলা মাদ্রাসা সংলগ্নে এলাকায় সন্দেহজনক একটি স্যুটকেস পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে স্যুটকেসের ভেতর থেকে মাথা ও পা বিহীন মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহটি বেড়াবুচনা গ্রামের মহর আলীর বলে তার পরিবারের সদস্যরা সনাক্ত করেন। 

এ ঘটনায় নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের বাকি অংশ উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি