০৭:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুর উপজেলা প্রশাসনের সাথে কৃষি মন্ত্রীর বৈঠক

সবাইকে স্বচ্ছ ও জবাবদিহিতায় থাকার তাগিদ

এস. এম শহীদ | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

 বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কাজের পরিস্থিতি জানতে এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করতে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে একান্তে বৈঠক করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি।

এছাড়া  শিক্ষা ক্ষেত্রে  উপজেলায় সমস্যা  ও সম্ভবনা  এবং শিক্ষার মানোন্নয়ন  নিয়ে মন্ত্রী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়েও বৈঠক করেছেন।

রোববার (০২ জুন) বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে  কৃষিমন্ত্রী  ড. রাজ্জাক  সংশ্লিষ্টদের কাছ থেকে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের খোঁজ খবর নেন। এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ  ইতোমধ্যে  সম্পন্ন  হওয়া কাজের বর্ণনা, চলমান কাজের অগ্রগতির ফিরিস্তি তুলে ধরেন।

 কৃষিমন্ত্রী  ড. আবদুর রাজ্জাক এমপি বৈঠকে অংশ নেয়া কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের  দুর্নীতিমুক্ত থাকতে তাদের নিজেদের  কাজে স্বচ্ছ থাকতে এবং জবাবদিহিতার জন্য সর্বদা প্রস্তুত থাকতে অনুরোধ জানিছেন।

 তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে মধুপুরের সকল উন্নয়ন একটা চেইন অব কমান্ডে আনা হবে। প্রতি তিন মাস পর পর এমন বৈঠকের আয়োজন করা হবে। সে বৈঠকে তিনি থাকার প্রত্যয়ও  ব্যক্ত করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু। 

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা )আরিফা সিদ্দিকা, মেয়র মাসুদ পারভেজ, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, সিনিয়ির উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুর রাশেদ, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানাসহ  উপজেলার সকল কর্মকর্তা ও  আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।

মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান, মধুপুর সরকারি রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ শোলাকুড়ি কলেজ, মহিষমারা কলেজ, আউশনারা কলেজ ও বিশেষ কিছু মাদরাসা প্রধান  শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি