০৮:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাম্পাকো কারখানায় অগ্নিকান্ড

মির্জাপুরের জহিরুলের খোঁজ মেলেনি ৬ দিনেও

জাহাঙ্গীর হোসেন, বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | | ২১৬
, টাঙ্গাইল :

গাজীপুরের টঙ্গীর প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়লসে বিস্ফোরণে অগ্নিকান্ডের ৬ দিন পরও ওই কারখানার শ্রমিক টাঙ্গাইলের মির্জাপুরের জহিরুল ইসলামের খোঁজ মেলেনি বলে জানা গেছে।

জাহিরুলের বাড়ি এ উপজেলার জামুর্কী ইউনিয়নের উফুকী গ্রামে। তার পিতার নাম মৃত আবুল হোসেন। তিনি ওই কারখানায় প্রিন্টিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

গত শনিবার ওই কারখানায় অগ্নিকান্ডের খবর বিভিন্ন মিডিয়াতে প্রচারের পরই তার মা জেলেকা বেগম, স্ত্রী জাবেদা বেগম ও তিন বছরের একমাত্র সন্তান নাহিদকে নিয়ে জহিরুলের চাচা হাবিবুর রহমান তার খোঁজে টঙ্গী চলে যান। এ হাসপাতাল ও হাসপাতাল খোঁজাখুজির পরও তার হদিস না পাওয়ায় ঈদের দিন সকালে চাচা হাবিবুর রহমান বাড়ি ফিরে আসেন বলে জানিয়েছেন।

তিনি আরও জানান, চার বছর আগে জহিরুলের পিতা আবুল হোসেনে মৃত্যু হলে তার ছোট বোনের বর টঙ্গীর সিনমুন বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন জহিরুলকে ওই কারখানায় প্রথমে নিরাপত্তা কর্মী হিসেবে চাকুরী দেন। পরে নিজ দক্ষতা বলে সে প্রিন্টিং অপারেটর হিসেবে পদোন্নতি পান। বর্তমানে সব মিলিয়ে তার বেতন হয়ে ছিল প্রায় ১৫ হাজার টাকা। এই বেতনের টাকায় তার পরিবারের ব্যয়ভার মিটতো বলে জানা গেছে।

তার চাচা হাবিবুর রহমান জানান, শনিবার ফজরের নামাজের শেষে জহিরুল তার মা জেলেকা বেগমকে ফোন করে বলেছিল ২টা পর্যন্ত ডিউটি করে ওইদিনই ঈদের ছুটিতে বাড়িতে আসবে। কিন্ত তার কিছুক্ষন পরই ওই কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেই থেকে জহিরুল নিখোঁজ রয়েছেন।

জহিরুলের ছোট বোনের বর ব্যবসায়ী আলাউদ্দিন জানান, অগ্নিকান্ডের ১০ মিনিট আগে জহিরুল কারখানায় ডুকে। এখনও জহিরুলের খোঁজে তার মা জেলেকা বেগম, স্ত্রী জাবেদা বেগম টঙ্গীতে অবস্থান করছেন। কিন্তু তার কোন খোঁজ মেলেনি বলে আলাউদ্দিন মোবাইল ফোনে জানিয়েছেন।

জহিরুলের আত্মীয় পাশ্ববর্তী বরাটি গ্রামের মুক্তিযোদ্ধা আজমত আলী জানান, বসতভিটি ছাড়া জহিরুলদের আর কোন সম্পত্তি নেই। ওই কারখানার চাকুরীটিই ছিল তার পরিবারের আয়-রোজগারের একমাত্র অবলম্বন। এখন ওই পরিবারটি চলবে কিভাবে সেটায় এলাকাবাসী একমাত্র চিন্তা বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি