০৮:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নতুন রুপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

আরিফ উর রহমান টগর, হেড অব নিউজ | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬ | | ৪১৭
, টাঙ্গাইল :

চির চেনা রুপ থেকে বেরিয়ে এসে সম্পূর্ন নতুন রুপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। এসেছে যান চলাচলে স্বাভাবিকতা।অনেকটাই ফাঁকা এই মহাসড়কের অধিকাংশ স্থান। নেই চিরচেনা দীর্ঘ লাইন, নেই যানজট।

মহাসড়কের টাঙ্গাইল অংশে গত দুদিনে উত্তরবঙ্গগামী যানবাহনের চলাচলের গতি স্বাভাবিক থাকলেও ঢাকামুখি যানবাহনে ছিল কিছুটা ধীরগতি। তবে ঈদের ৪৮ ঘন্টা আগেই মহাসড়কের এ অংশে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে দাবী করেছেন জেলা পুলিশ প্রশাসন।

মহাসড়কের কয়েকজন যানবাহন চালক জানান, ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইল অংশের ৬৫ কিলোমিটার সড়ক স্বাভাবিক যান চলাচলের উপযোগী হয়ে উঠেছে। মহাসড়কের এ অংশে গতকাল দুপুর থেকে তেমন কোন যানজটের কবলে পরতে হয়নি বলেও জানান তারা।

সোমবার সকালে মহাসড়কের এলেঙ্গায় এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের টাঙ্গাইল পুলিশ সুপার মোঃ মাহবুব আলম জানান, দেশের উত্তরাঞ্চলের ১৭টি জেলাসহ টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ জেলার গরুবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করেছে। সে কারণে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি ও কিছু কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু নির্মিত হওয়ার পর এই প্রথম মহাসড়কের ওপর দিয়ে গত চারদিনে এক লাখ পাঁচ হাজার যানবাহন চলাচল করেছে বলে জানান তিনি। তবে যানজট নিরসন ও যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মতৎপরতায় রোববার থেকে মহাসড়কের টাঙ্গাইল অংশে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে।

ঈদের আনন্দ শেষে কর্মজীবি মানুষরা যাতে নিরাপদ ও নির্বিঘেœ কর্মস্থলে যেতে পারে সে লক্ষ্যে জেলা পুলিশ কাজ করবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি