০৯:১৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এমপি টিটু

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ও গুণগত শিক্ষার বিকল্প নেই

তনয় কুমার বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ও গুণগত শিক্ষার বিকল্প নেই। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি বিদ্যালয়কে আধুনিকায়ন ও এমপিও ভুক্ত করা হবে। দেশে শিক্ষিতের হার শতভাগ করার জন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি। 

বৃহস্পতিবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ভুরভুরিয়া মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. রাশেদ আলী খান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিরা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক, আটিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মজিবর রহমান, বিদ্যালয়ের সহসভাপতি মো. শরিফ খান, অভিভাবক আব্দুর রউফ মিয়া  প্রমুখ।

এছাড়াও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করে ছোঁয়া ও সুমাইয়া আক্তার সারা। চারতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের জন্য প্রায় পৌনে তিন কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। আধুনিক নতুন এই ভবনে পয়ঃনিস্কাশন ব্যবস্থা, পানি সরবরাহ ও বৈদুতিক সুবিধা রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি