১০:২৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুনঃপাঠ কর্মসুচী শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুনঃপাঠ কর্মসুচী শুরু হয়েছে।

রোববার সকালে বিদ্যালয়ের হলরুমে এ কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক সুভাষ সিংহ রায়। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুল হক, এম.এ, রকিব শামীম, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, প্রচার সম্পাদক আলমগীর হোসেন তালুকদার, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, সাধারন সম্পদক এম. এ. রৌফ।
 
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে “বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর দর্শন” বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে আগামী ছয় মাসব্যাপী এ কর্মসুচী চলবে। কর্মসুচী চলাকালে বঙ্গবন্ধুর  অসমাপ্ত আত্মজীবনী পাঠ ছাড়াও শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর নির্মিত বিভিন্ন প্রমান্যচিত্র প্রদর্শনও করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি