১০:৫০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গরু ব্যবসায়ী খুন

আব্দুল লতিফ, ঘাটাইল | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাবুল মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের সিদ্দিখালী গ্রামের আব্দুল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুচ্ছগ্রামেi বাঁশ বাগানের পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে সে রাতে বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়ি অনেক খোঁজা-খুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে জানতে পারে কে বা কারা তাকে হত্যা করে লাশ বাঁশ বাগানে ফেলে রেখেছে।

ঘাটাইল সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত মো. আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য পাঠনো হবে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি