০৮:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বীকারক্তিমূলক জবানবন্দি

চাঞ্চল্যকর নিখিল হত্যা মামলার মাস্টার মাইন্ড গ্রেফতার

আরিফ উর রহমান টগর, হেড অব নিউজ | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬ | | ২১৭
ছবি ঃ ফাইল।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের চাঞ্চল্যকর নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যা মামলার মাস্টার মাইন্ড ও জেএমবি সদস্য মোসলেম উদ্দিন (২২) কে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার রাতে কালিহাতীর এলেঙ্গা থেকে তাকে আটক করা হয়। সে গোপালপুর উপজেলার সাকুড়িয়া গ্রামের গনি মিয়ার ছেলে।

এ ব্যাপারে টাঙ্গাইল ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপালপুরের গজ কাপড় ব্যবসায়ী দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যা মামলার মাস্টার মাইন্ড ও জেএমবি সদস্য মোসলেম উদ্দিনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সে দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

রোববার বিকেলে টাঙ্গাইল চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে সে এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ হত্যাকান্ডে অপর দুইজন জেএমবি সদস্য পঞ্চগড়ের বাইক হাসান ও সিরাজগঞ্জের রফিক জড়িত ছিল বলেও জানান সে।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল শনিবার দুপুরে গোপালপুর উপজেলার ডুবাইল এলাকায় নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে স্থানীয় গজ কাপড় ব্যবসায়ী ও দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দারকে। দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে পাকুটিয়া-সুতিকালীবাড়ী সড়ক দিয়ে এসে নিখিলকে হত্যা করে সুতিকালীবাড়ী সড়কের দিকে পালিয়ে যায়। এ হত্যাকান্ডের তদন্তের দায়িত্ব দেয়া হয় ডিবি পুলিশকে। এ মামলার তদন্ত চলাকালে হত্যার মূল আসামী মোসলেম উদ্দিনকে আটক করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি