০৮:২৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ব্রিজের অংশ ধ্বসে সীমাহীন দুর্ভোগে ৭ গ্রামের মানুষ

আব্দুল লতিফ, ঘাটাইল | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া হয়ে রতœাআটা ও সরাবাড়ি যাওয়ার একমাত্র রাস্তার খালের ওপর নির্মিত ব্রিজটি মাঝের অংশ কিছু দিন আগে ধ্বসে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, রতœাআাট থেকে ৩ কি.মি. রাস্তার খালের ওপর ব্রিজটি ১৯৭৪-৭৫ সালে নির্মাণ করা হয়। ইতিমধ্যে ব্রিজটির মেয়াদ উত্তির্ণ হয়ে গেছে। 

জানা যায়, রাস্তাটি দিয়ে রতœাআটা, সরাবাড়ি, কাঠালিয়াটা, নোয়াবাড়ি, বাসাবাইদ, কাজলা ও ধলাপাড়ার বড় মেধার গ্রামের প্রায় ৩০ হাজার লোকের যাতায়াত। এছাড়া ধলাপাড়া কলেজ, ধলাপাড়া এস.ইউ.পি উচ্চ বিদ্যালয় ও চন্দন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। 

ধলাপাড়া গ্রামের রানা জনান, ব্রিজটিতে যে গর্ত হয়েছে তাতে করে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

ধলাপাড়া চন্দন বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী তাসলিমা জানায়, আমরা অনেক দূর থেকে স্কুলে আসি। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় ভ্যান-রিক্সা চলাচল করতে না পাড়ায় স্কুলে আসতে আমাদের অনেক সমস্যা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী এ কে এম হেদায়েত উল্লাহ বলেন, ব্রিজটির মেয়াদ উত্তির্ণ হওয়ায় নতুন একটি ব্রিজের প্রস্তাব উপরে পাঠানো হবে। এলাকাবাসীর চলাচলে সাময়িকের জন্য একটি স্লাব বসানোর ব্যবস্থা করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি