০৯:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়ক দূর্ঘটনায় নিহত ১ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

রোববার (২১এপ্রিল) সকাল ৭ টায় সাগরদিঘী-সখীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বাদশা মিয়া (৪৫) ঘাটাইল  উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের মৃত জবান আলীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাদশা মিয়া ভ্যান দিয়ে কলা নিয়ে সখীপুর উপজেলার কুতুবপুর বাজারে যাওয়ার পথে সাগরদিঘী পল্টনপাড় নামক স্থানে এলে বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে  মুখোমুখি ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাদশা মিয়া মারা যায়।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ সকালে সাগরদিঘী পল্টনপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য আইনি প্রকৃয়া চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি