০৯:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে নাইম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন। 

শুক্রবার রাতে সাগরদিঘী-গারোবাজার সড়কের মুরাইদ গ্রামের স’মিল পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত যুবক কিশোরগজ্ঞ জেলার তাড়াইল উপজেলার বরুহা গ্রামের কালাম মিয়ার ছেলে। সে মহিষমারা নামক স্থান থেকে বৈশাখী মেলায় শামুক ঝিনুকের মালা বিক্রি করে বাড়ি ফিরছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে ইজিবাইকের এক যাত্রী মারা যায়। এ দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ আহত হয় দুই জন। 

আহতরা হচ্ছে-ইজিবাইক চালক ঘাটাইল উপজেলার রসুলপুর গড়জনাপাড়া গ্রামের শামসুল হক (৪৫) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার পূর্বকান্দা গ্রামের রোকন মিয়া (৪৫)।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি