০৯:২৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গণধর্ষণ মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার টাঙ্গাইল শহরের নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গনে টাঙ্গাইল সংগ্রহশালা, মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমি, সম্মিলিত সামাজিক আন্দোলন ও শিকড় এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সংগ্রহশালার সচিব মির্জা মাসুদ রুবল, মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমি পরিচালক কামরুনাহার খান মুন্নি, শিক্ষক নেত্রী মরিয়ম মিলন, বিটিভির টাঙ্গাইল প্রতিনিধি জে সাহা জয় ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।

উল্লেখ্য, ১২ এপ্রিল শুক্রবার রাত ৯টার দিকে কালিহাতী থেকে স্বামী-স্ত্রী টাঙ্গাইল শহরের নুতন বাসটার্মিনাল এলাকায় আসলে কয়েকজন যুবক তাদের ঘেরাও করে। পরে তাদের দুইজনকে বাসটার্মিনাল এলাকার ডিসি লেক পারে নিয়ে যায় এবং স্বামীকে আটকে রেখে প্রথম দফায় ৩জনে গণধর্ষণ করে। পরে তার স্বামীকে মারধর করে তাড়িয়ে দেয়। স্ত্রীকে পাশের আরেকটি জায়গায় নিয়ে দ্বিতীয় দফায় গণধর্ষণ করে। তৃতীয় দফায় একটি রুমে নিয়ে ধর্ষণ করে। তার স্বামী পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ধর্ষিতাকে উদ্ধার এবং ঘটনায় জড়িত থাকায় ৬জনকে আটক করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি