০৯:৩৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩০ হাজার টাকা অর্থদন্ড

এলেঙ্গা রিসোর্টে বাসী খাবার ও নোংরা পরিবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট লিমিটেডে বাসী খাবার ও নোংরা পরিবেশের দায়ে প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার (৮এপ্রিল) দুপুরে জেলার ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

টাঙ্গাইলের ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, কালিহাতীর এলেঙ্গা রিসোর্টে অভিযানে গেলে সেখানকার ফ্রিজে রান্না করা বাসী মাংস কাচা মাংসের সাথে সংরক্ষিত অবস্থাতে পাওয়া যায়। এছাড়া রান্না ঘরে রান্না করা বাসী ডাউল ও অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণের ২০০৯ এর ৪৩ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের এ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি