১০:৩৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ'লীগ অফিস ভাঙচুর

যুবলীগ নেতাসহ ১৮জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে আওয়ামীলীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর তালুকদারসহ ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সম্পাদক ফজলুল হক বাদী হয়ে সখীপুর থানায় মামলাটি দায়ের করেন।
 
মামলার বিবরণে জানা যায়, গত ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জুলফিকার হায়দার কামাল লেবুকে বিজয়ী ঘোষণার পরই উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে হামলা চালানো হয়। এসময় অফিসে থাকা চেয়ার ভাঙচুর করা হয়। এছাড়া কার্যালয়ে সাটাঁনো সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদারের ছবি সম্বলিত ব্যানার ফ্যাস্টুন ছিড়ে ফেলা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার জানান, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল (লেবু) এর সমর্থকরা আওয়ামী লীগ অফিসে হামলা করে ভাঙচুর করে। 

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু জানান, আওয়ামীলীগ কার্যালয়ে কোন ধরনের হামলার ঘটনা ঘটেনি। নির্বাচনে আওয়ামী লীগ নামধারী যাঁরা আওয়ামীলীগের বিরোধীতা করেছে তারাই আওয়ামীলীগ অফিসের নাম ভাঙিয়ে লোকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করেছে। 

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন জানান, আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামী ধরতে অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি