০৮:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে জেএমবি সদস্যসহ আটক ৫৪

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬ | | ১৭০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে জেএমবির তালিকাভুক্ত সদস্য হাবিবুর রহমান (৩৫)সহ ৫৪জনকে আটক করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ আসলাম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামী ও নাশকতা করতে পারে এমন সন্দেহভাজন ৫৪জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন জেএমবির তালিকাভুক্ত সদস্য রয়েছে।

আটক জেএমবির তালিকাভুক্ত সদস্য হাবিবুর রহমান টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় ২০০৫ সালের সিরিজ বোমা হামলার মামলা রয়েছে।

উল্লেখ্য, জেলা পুলিশ পরিচালিত অব্যাহত সাঁড়াশি অভিযানের প্রথম দিন শুক্রবার ৬৮, দ্বিতীয় দিন শনিবার ৬৫ তৃতীয় দিন রোববার ৫২, চতুর্থ দিন সোমবার ৭০, পঞ্চম দিন মঙ্গলবার ৪৫জনকে আটক করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি