০৮:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ’লীগ প্রার্থীর নির্বাচনী জনসভার প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আনছারীর নির্বাচনী প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা। 

শুক্রবার রাতে পৌর এলাকার ১০ নং ওয়ার্ডের কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। শনিবার (২৩ মার্চ) রাতে ওই জায়গায় নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিলো। 

এদিকে পুড়িয়ে দেওয়া প্যান্ডেল পরিদর্শন করেছে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী শাহজাহান আনছারী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ প্রমুখ।

এ বিষয়ে শাহজাহান আনছারী জানান, শনিবার রাতে ওই এলাকায় আমার নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিলো। কিন্তু কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে সেটা জানা নাই।  পুড়িয়ে দেওয়ার পরও সেখানে জনসভা করা হবে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বলেন, নৌকার প্রার্থী শাহজাহান আনছারী কাছে থেকে সংবাদ পাওয়ার পর ওই জায়গা পরিদর্শন করেছি। উপজেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সজাগ রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি