০৯:৩৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারনার মাইক ভাংচুর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ এর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত সিএনজিতে হামলার করে মাইক ভাংচুর, ছিনতাই ও চালককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার আগ এলাসিন এলাকায় এ ঘটনা ঘটে।

ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ এর পক্ষে অভিযোগ করে নেতা-কর্মীরা বলেন, নৌখার প্রার্থী ফজলুল হকের ভাই শাহাজান ও আনিস এর নেতৃত্বে শাহিন, আতিকসহ বেশ কয়েকজন হামলা করে আনারস প্রতিকের প্রচারে ব্যবহৃত দুই সেট মাইক, দুইটি ব্যাটারী ও সিএনজিতে ভাংচুর করে। এসময় একটি মাইক সেট ও দুইটি ব্যাটারী ছিনতাই করে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

এছাড়া ঘটনার সময় সিএনজি চালককেও মারধর করে আহত করা হয়।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলাপ্রশাসক, পুলিশ সুপারসহ র‌্যাবের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানান তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি