০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

“নিরাপদ মানসম্মত পন্য” এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের নাগরপরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৯ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ) সকালে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। 

র‌্যালীটি সদর ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে শহরতলীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রহম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সোম রাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন, বাজার বনিক সমিতির আহবায়ক মো. হাবিবুর রহমান লিটন প্রমুখ।

বক্তরা বলেন, সকল পন্যের মুল্য তালিকা নিজ নিজ দোকানের সামনে টানিয়ে রাখতে হবে। বিএসটিআই অনুমতি ছাড়া কোন পন্য বাজারজাত করা যাবে না। মেয়াদ উত্তীর্ণ নিত্যপন্য খাদ্যদব্য  দোকানে রাখা যাবে না। এ সময় সদর বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি